আধার কার্ডের জন্য লম্বা লাইন নদীয়ায়
দি নিউজ লায়ন ; আধার কার্ডের ফ্রম তোলার জন্য রানাঘাট শহরে হেড পোস্ট অফিসের সামনে লম্বা লাইন।দূরত্ব বজায় রাখা দূরে থাক ফ্রম নেওয়ার জন্য রাত থেকে লাইন দিয়েও অনেকে পেলেন না ফ্রম। ছেলেমেয়েদের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য শীতের রাতে লাইন দিয়েও অনেকে ফ্রম না পেয়ে ক্ষোভ ও বিরক্ত প্রকাশ করছেন ।অন লাইনে যদি ব্যাবস্থা থাকতো এমন হয়রানির স্বীকার হতে হতো না।
শীতের রাতে এমন ভাবে রানাঘাট শহরের রাস্তায় দাঁড়িয়ে থেকেও ফ্রম না পাওয়ার প্রসঙ্গে হেড পোস্ট অফিসের কর্তৃপক্ষ কিছু মুখ খোলেননি।জানা গিয়েছে যে কয়টা ফ্রম এসেছিল তা দিয়ে দেওয়া হয়েছে।

Post a Comment